
নিহত ডাকাত সর্দার রুবেল নাসিরনগর উপজেলার নুরপুর প্রামের ফয়েজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে নাসিরনগর থানায় আটটি ও বিজয়নগর থানায় চারটি মামলা রয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, গভীর রাতে একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির মধ্যে ডাকাত সর্দার রুবেল আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ডাকাত সদস্যের গুলিতে তিনিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের, সহকারি উপপরিদর্শক(এএসআই) আশরাফুল, কনস্টেবল রাখাল ও আবু তাহের।