The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৯আগষ্ট ) সকালে উপজেলা শিক্ষা অফিসের হল রুমে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০টি স্কুলের ছাত্র,ছাত্রীরা অংশ গ্রহন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এস,এম মোসা, মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপার ভাইজার হাসনাত জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, নজরুল ইসলাম প্রমুখ।

Exit mobile version