The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল কালীকচ্ছ বাজার জামে মসজিদে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজ আক্রান্ত, বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমনে এই পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার মাগরিবের নামাজ শেষে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে দেশ বাসীর জন্য দোয়া করা হয়। করোনাভাইরাস যেন বাংলাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোনাজাতে বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দোয়া পরিচারনা করেন কালিকচ্ছ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আকরাম দোয়া পরিচালনা করেন।
এসময় উপস্থিত সকল মুসুল্লিরা করোনাভাইরাস থেকে মুক্তি পেতে নামাজ শেষে দোয়ায় অংশ নেয়। এই মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে মোনাজাত করেন।

Exit mobile version