
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ভাইস প্রেসিডেন্ট এন্ড মেনেজার মো. শাহনুর আলম শাহীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লি: এর হেড অব এডমিন মেজর শেখ মো. ইউসুফ রেজা (অব:)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি ব্যাংকের আশুগঞ্জ ব্রাঞ্চের এস এ ভিপি এন্ড মেনেজার মো কাওসার মিয়া, এবি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা এস পিও মো নাজমুল হাসান, জেলা শাখার পিও ফারজানা খানম, আশুগঞ্জ শাখার পিও সামিনা নদী, সরাইল উপ-শাখার অফিসার মো. সাদ্দাম ভূইয়া ও মো. লোকমান আহমেদ প্রমূখ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এ প্রথম সরাইল এবি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।