
সরাইল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিজয় মিছিল করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। সরাইল উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মোঃ নুর আলম ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন মাস্টার এর নেতৃত্বে উপজেলা যুবদলের নেতা-কর্মীরা, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মেহেদী হাসান পলাশ, সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মিয়া ও আল আমিন শাহরিয়ার এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা, সরাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক পদ প্রার্থী মোঃ জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব প্রার্থী মীর ওয়ালিদ এর নেতৃত্বে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এ সময় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।
সরাইল উপজেলা বিএনপি নেতা আবু তাহের, কাজল মিয়া, দুলাল মাহমুদ আলী, এনামুল হক, এডভোকেট সামসু, আমান মিয়া, শাহ আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা শেষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পানিশ্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে নিয়ে বিটঘর বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।