The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় ডাকাতি 

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইসলামী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটে। এবিষয়ে সরাইল থানা অফিসার্স ইনচার্জ এমরানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইসলামী ব্যাংক শাখার ইনচার্জ হাফেজ আনসার আহমেদ বলেন, জেরিন নাহার জুই, নামে আমরা এ এজেন্ট ব্যাংক শাখা খুলেছি তিন বছর যাবত শুরু করি। গতকাল সন্ধ্যায় ব্যাংক বন্ধ করে আমরা চলে যায়।  আজ সকালে এসে দেখি পেচন দিকদিয়ে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ থেকে প্রায় ৯ লক্ষ টাকা, সিসি টিভির হার্ডসিক্স নিয়ে যায়। গতকাল বিকেলে একজন গ্রাহক ১০ লক্ষ টাকা এফ ডি আর করে, সে জন্য ব্যাংকে টাকা ছিল।

তিনি আরো বলেন ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রাহকে কোনো প্রকার সমস্যা হবে না। আমরা গ্রাহকের টাকা দিতে বাধ্য।

এবিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি ও আমি কালিকচ্ছ বাজার ইসলামী ব্যাংক শাখায় গিয়েছি। এবিষয়ে তদন্ত চলছে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

Exit mobile version