
গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানা পুলিশ ঢাকা – সিলেট মহাসড়কে খড়িয়ালা বাসস্টেন্ড এলাকা থেকে উদ্ধার করা হয় ।
ঢাকা মেট্টো-ট ১৮-৬৫০৫ নম্বর ট্রাক থেকে ৯৬ কেজি গাজা উদ্ধার করেছে । এসময় ট্রাক চালক পালিয়ে যায় পুলিশ ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানার হেফাজতে রেখেছে । সরাইল হাইওয়ে থানা ইনচার্জ আলমগীর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্টেন্ড থেকে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে চার বস্তা অর্থাৎ ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে । ট্টাকটি হাইওয়ে থানায় আটক রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।