
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারটায় ঢাকা-সিলেট মহাসড়ক হইতে কুট্টাপাড়া জ্বিনহাটি অভিমুখী রাস্তার পাঁকা ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতার (পূর্বপাড়া) ছেলে আবু চাঁন মিয়া (৬০) ও জুয়েল মিয়া (২৬) ও সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়ার (মৌলভীপাড়া) এলাকার খালেদ সাইফুল্লাহ (৩৪)।
এব্যাপারে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার মাধ্যমে আদালতে পেরণ করা হয়েছে। এটা আমাদের নিয়মিত অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে।