The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ : সরাইল বিশ্বরোড এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ রায়হান উদ্দিন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। বুধবার ( ২৯ অক্টোবর) দুপুরে সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ে সিলেটগামী মামুন কাউন্টার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান উদ্দিন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হরিপুর গ্রামের থৈপাও এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ে সিলেটগামী মামুন কাউন্টার সামনে একজন যাত্রী বেসে দাঁড়িয়ে ছিল। গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়, এমসয় তাঁর হাতে থাকা ডিসলাইনে কয়েলবক্সে তাঁর দাঁড়া পেচানো ও কসটিপ দাড়া মোড়ানো প্যকেট থেকে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সরাইল থানাধীন বিশ্বরোড এলাকা থেকে গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়, এমসয় তাঁর হাতে থাকা ডিসলাইনে কয়েলবক্সে পেচানো মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা হচ্ছে ।

Exit mobile version