The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ৬৪ কেজি গাঁজাসহ এম্বোলেন্স আটক

gaza_28816মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে:- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা –সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে ৬৪ কেজি গাঁজাসহ এম্বোলেন্স আটক করেছে হাইওয়ে থানা পুলিশ ।

বিশে^ারোড হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ১০টায় হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদ ভিত্তিত্বে সরাইল বিশ্বরোড মোড়ে সার্জেন্ট জসিমের নেতৃত্বে ব্যারিকেট দেয় গাজা বহনকারী এম্বোলেন্সটিকে আটক করার জন্য। এম্বোলেন্স এর চালক তাদেরকে ফাকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । সাজেন্স জসিম তাদের পিছনে ধাওয়া করলে বেড়তলা নামক স্থানে এম্বোলেন্সটি(যাহার নম্বর চট্র মেট্রো চ- ১১-০৪৪৩) ফেলে চালক ও তার সঙ্গীরা পালিয়ে যায় ।

বিশ্বরোড হাইওয়ে থানার সার্জেন্ট জসিম বলেন , মহাসড়কের বেড়তলা নামক স্থান থেকে ৬৪ কেজি গাজা সহ এম্বোলেন্সটি আটক করা হয় ।

Exit mobile version