The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত


মোহাম্মদ মাসুদ, সরাইল :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সরাইল বিশ্বরোড হাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইউনুছ মিয়া জানান বুধবার (২৩আগস্ট) সকাল সাড়ে নয়টায় এক অজ্ঞাত যুবক রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। নিহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি।

Exit mobile version