The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে স্ত্রীর দু’পায়ের রগ কেটে দিয়েছে সাবেক স্বামী!

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক স্বামীর বিরুদ্ধে রায়হানা আক্তার নুছরাত (২২) নামে এক মাদ্রসা ছাত্রী দু’পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতমঙ্গলবার রাতে রায়হানা আক্তার নুজরাতে মা হাজেরা খাতুন বাদী হয়ে দায়ের করা মামলাটিতে স্বামীসহ তিনজনকে আসামি করা হয়েছে। গুরুতর আহত অববস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মাদ্রসা ছাত্রী।

মামলার এজহারে বলা হয়, গত চার বছর আগে জেলার সরাইল উপজেলার শাহ্বাজপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে রায়হানা আক্তারের সাথে একই গ্রামের মৃত মব্বত আলী ছেলের কামরুল মিয়ার। বিয়ের পর রায়হানা আক্তার নুজরাতে পরিবারে লোকজন জানতে পারেন কামরুল মিয়া একজন মাদকাসক্ত।

মামলার এজাহারে আরও বলা হয়, গত ১৩ মার্চ সকালে রায়হানা মাদারাসায় যাওয়ার পথে স্থানীয় হাবলিপাড়া মস্জিদের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা কামরুলসহ আরও কয়েকজন রায়হানার আক্তার নুজরাতে দু’পায়ের রগ কেটে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সরাইল থানায় সাবেক স্বামী কামরুল মিয়াসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ কোনো আসামিকেই গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে জানতে চাইলে সরাইল থানা ভারপ্রার্প্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ভুইয়া বুধবার সন্ধ্যায় জানান ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা সাথে সাথেই মামলা নিয়েছি। আসামী গ্রেপ্তারে ব্যাপারে নিয়মিত অভিযোন চলছে।

Exit mobile version