The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ২০ ঘন্টা পর জয়নব বেগম (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে শিশুটির মরদেহটি উদ্ধার হয়। জয়নব ওই গ্রামের মোঃ আবদুল হাফিজ মিয়ার মেয়ে। সে পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত সোমবার রাত ৮টার দিকে পাশের বাড়িতে যাওয়ার পর আর বাড়ি ফিরেনি ওই শিশুটি। রাত থেকে আশপাশের বাড়ি ঘরে ও স্বজনদের বাড়িতে খুঁজেও ছাত্রীর সন্ধান মিলেনি। পরে মঙ্গলবার বিকেলে স্থানীয় ইছা মিয়ার বাড়ির পাশের বাঁশ ঝাড়ে গিয়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শিশুটিকে হত্যা করা হয়েছে । ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Exit mobile version