
উল্লেখ্যঃ গত শুক্রবার রাত ৮ টার দিকে নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়া লাকী হাজারি বাড়ির লিটন মৃধার ছেলে মোঃ রিয়াদ মৃধা (১৫) কে ঘর থেকে ডেকে নিয়ে কয়েক জন দুর্বৃত্ত এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে রিয়াদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা রিয়াদকে ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন,এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় একজন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার পক্রিয়া অব্যাহত রয়েছে।