
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়া এলাকায় সিএনজি ও টাক্টরের মুখোমুখি সংঘর্ষ কাউছার মিয়া ও নজরুল ইসলাম নামে দুই জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাউছার মিয়া নামে এক সিএনজি যাত্রী মারা যান। নজরুল মিয়া নামে সিএনজির অপর এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যপারে জানতে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ এর মুঠোফোনে,একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।