The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সার ও বীজ বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর উদ্যোগে মৌসুমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম,মোসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ প্রমুখ।

Exit mobile version