The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় জামাল মিয়া (৩২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ব্র্যাক অফিসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও কানিউচ্চ গ্রামের মন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাতে জামাল মিয়া সিএনজি নিয়ে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ঘাতক গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
এব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় সিএনজি চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Exit mobile version