
এ ছাড়া সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ বিচারকের দায়িত্বে ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী ও ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন। তিন গ্রুপের ৯ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান।