The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা

182315মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া সর্বজনীন দূর্গাপুজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে গতকাল শনিবার দিনভর তিন শতাধিক রোগীকে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

চিকিৎসাসেবায় ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সৈয়দ নজরুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ রেজয়ানা সিদ্দিক,নাক-কান-গলা বিশেষজ্ঞ মাহমুদুল হাসান। ক্যাম্প সমন্ময়কারী ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।

Exit mobile version