The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে শতায়ূ সম্মাননা’য় ভূষিত হলেন বিন্দু রানী ওয়াস্থী

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সামাজিক সংগঠন ‘মানবিক সরাইল’ এর উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতায়ূ সম্মাননা’য় ভূষিত হলেন সরাইল সদর ইউনিয়নের কাচারী পাড়ার বাসিন্দা শ্রীমতি বিন্দু রানী ওয়াস্থী (১০৮)।
সোমবার বিকালে ৫টায় সরাইল কাচারী পাড়া বিন্দু রানী ওয়াস্তী‘র বাড়ির মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক নারায়ণ চক্রবর্তীর সঞ্চালনায় ও কানিজ ফাতেমা স্মৃতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সফিকুল ইসলাম কানু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীব কুমার দেবনাথ । আরো বক্তব্য রাখেন মোঃ আলী মাস্টার , শিক্ষক দেওয়ান রওশন আরা লাকী , উদীচী‘র সভাপতি শরীফ উদ্দিন, শিক্ষক শেফালী রানী ওয়াস্থী, মানবিক সরাইলের অহিদুজ্জামান অপু প্রমূখ।

Exit mobile version