The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে রেনু পোনা অবমুক্ত

fokসরাইল প্রতিনিধি : সরাইল উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীন জলাশয় ও মুক্ত জলাশয় বিভিন্ন প্রজাতির ৩৭২কেজী বিভিন্ন মাছের রেনু পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় এ পোনা অবমুক্ত করা হয়। মোট ১ লক্ষ ২২ হাজার টাকার মাছের পোনা অবমুক্তি করা হয়। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মৎস্য বিভাগ আশা করে।
উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী হাওড় বিলে রুই, কাতল ও মৃগেল জাতের ৩৭২ কেজি ওজনের রেনু পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, জেলা মৎস কর্মকর্তা মো. ইুরুল ইসলাম.সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মো. শরিফ উদ্দিন প্রমুখ।

Exit mobile version