The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে রকেট মেম্বার হত্যা মামলার আসামী হওয়ায় শের আলমকে যুবলীগের পদ থেকে বহিস্কার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সিদ্ধান্ত ও নির্দেশে এবং ২ মার্চ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার সিদ্ধান্ত মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস এক বিবৃতিতে স্বীয় পদ থেকে শের আলমকে বহিষ্কার করেছেন। শের আলমের বিরুদ্ধে হত্যা মামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সরাইল সকাল বাজারে হত্যাকাণ্ডের শিকার হন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক ওরফে রকেট। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শের আলম মিয়াকে ১৬ নম্বর আসামি করা হয়েছে।

Exit mobile version