
সংঘাত সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কায় গোটা ইউনিয়নে ১৪৪ ধারা জারী করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইসরাত। গত বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে ছিল ১৪৪ ধারা। ফলে কোন পক্ষই আনন্দ মিছিল করতে পারেনি। আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে গতকাল সকাল থেকেই সেখানে অবস্থান করছিল পর্যাপ্ত পরিমান পুলিশ। ইউএনও’র দফতর, দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করেন উপজেলা যুবলীগের একাংশ (সভাপতি ও সম্পাদক)। তারা ২০ ফেব্রুয়ারি আগের কমিটির সাধারণ সম্পাদক আকিল উদ্দিনকে আহ্বায়ক ও আলী হায়দারসহ পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেন। ওই আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে উপজেলা কমিটির অপর একটি অংশ (জ্যেষ্ঠ সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।) তাঁরা গত সোমবার (০৬-০৩-১৭) আগের কমিটির সভাপতি শেখ দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও ইকবাল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যের আরেকটি কমিটি ঘোষণা করেন।
একটি কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের পক্ষ থেকে আনন্দ মিছিল করতে বারণ করা হয়েছে। তাই আমরা আজ করিনি। তবে প্রতিপক্ষ কোনো কর্মসূচি দিলে আমরাও দিব।’
অপর কমিটির আহবায়ক আকিল উদ্দিন বলেন,‘উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের অনুমোদন দিয়েছেন। আমরাই বৈধ। আমরা তাদের আগে কর্মসূচি দিয়েছিলাম। আমাদেরকে বাধা দিতে তারা পরে কর্মসূচি দিয়েছে। এতে আমাদের কর্মসূচি বাতিল হয়েছে।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেল পাঁচটার দিকে লেন আমি সকাল থেকেই ফোর্স নিয়ে শাহজাদাপুর ইউনিয়নে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।