The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধভাবে মাটি উত্তোলন, ৭ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকরিয়া এলাকায় মেঘনা নদীর তীরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- রাহাত (১৭), মো. আলামিন (২৫), হৃদয় (১৮), কামাল (৫০), আবুল কাসেম (৪০), মো. ফুরকান মিয়া (৩৩) ও আওলাদ হোসেন (২৮)।
অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত সাতজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪০ ধারায় প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বাল্কহেড ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।
Exit mobile version