The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা

মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইলের কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ২৪৪ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে।

গত রোববার সকালে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। শিক্ষক বিশ্বজিৎ দাস গুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অভিভাবক প্রতিনিধি মো. ইসমাঈল খান, অহিদুজ্জামান লস্কর, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, পরীক্ষার্থী আনাস খান, ইসরাত জাহান, দশম শ্রেণির শিক্ষার্থী তানিয়া তাবাচ্ছুম, নবম শ্রেণির মো. বিল্লাল মিয়া।

  বিদ্যালয়ের সকল শিক্ষক ও পরীক্ষার্থীদের উদ্যেশ্যে মানপত্র পাঠ করেন শানজিদা আফরিন। বিদায়ী শিক্ষার্থীরা প্রধান অতিথির হাতে ব্যবস্থাপণা পরিষদ ও শিক্ষকদের জন্য উপহার তুলে দেন। সবশেষে মিলাদ মাহফিল ও পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।

Exit mobile version