The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে মাদক সেবনকারীকে ১মাসের কারাদণ্ড

মোহাম্মদ মাসুদ, সরাইল :সরাইলে মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়েছে।
সরাইল উপজেলার কালিকচ্ছ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.মোশারফ হোসাইন এ রায় প্রধান করেন।
রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলার কালিকচ্ছ এলাকার চাকসার গ্রামের দৌলত পাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার মো. সাদেক হোসেনের পুত্র মো. উজ্জল হোসেনকে(২৭) মাদক সেবনের দায়ে এ কারাদন্ড প্রদান করা হয় ।
এ সময় সরাইল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

Exit mobile version