
সংবর্ধনা অনুষ্ঠানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ,এস এম মোসার সভাপতিত্বে স¦াগত বক্তব্যে রাখেন, সংর্বধনা অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা সমাজসেব কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত হাফানিয়া ক্যাম্প ইনচার্জ আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া , উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর , সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, ১৯৭১ সালে যুদ্ধাকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল্লাহ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন ও মুক্তিযোদ্ধা মোঃ ছাদেক মিয়া প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন ।