
অভিযোগ করে প্রবাসী লাখি মিয়ার স্ত্রী খাদিজা বেগম বলেন, রাতে লিলু মিয়া , তার ছেলে সেলিমসহ ১০/১৫ জন লোক আমার ঘরে প্রবেশ করে সুকেসে রাখা মালামাল নগদটাকা, র্স্বণঅলংকার লুটপাট ও ভাংচুর করে নিয়ে যায় ।
এ বিষয়ে লিলু মিয়ার ছেলে সেলিম মিয়া বলেন , আমাদের উপরে লুটপাটের অভিযোগ মিথ্যা । গত রাতে তাদের বাড়িতে পুলিশ আসামী ধরার জন্য এসেছিল।
সরাইল থানার (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া বলেন, বসত ঘরে হামলা চালিয়েছে এ বিষয়ে আমার জানা নেই । থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।