এ উপলক্ষ্যে সরাইল ৫০ শয্যা হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত দিন ব্যাপি কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. আবুল কালাম। বক্তব্য রাখেন-ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. মনোয়ারুল আজিজ, প্রোগ্রাম ম্যানেজার ডা. রেশমা খানম, জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, মিতালীর সভাপতি ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম।
মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি নানা ধরণের কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে ব্র্যাকের কর্মীরা কমিউনিটি ক্লিনিকের কমিটি ও কমিউনিটির লোকজনকে মা শিশুর স্বাস্থ্যসেবা ও গর্ভবতী মহিলাদের নিরাপদ সন্তান প্রসবের বিষয়ে গোটা কমিউনিটিকে উদ্ভোদ্ধ করা হবে।