The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা এম,পির খাদ্যসামগ্রী বিতরন

মোহাম্মদ মাসুদ, সরাইল , বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন।
বৃহস্পতিবার (৭মে) উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া,নোয়াগাঁও ইউনিয়নের কুচনী,বুড্ডা,শাহবাজপুর ইউনিয়নেরর শাহবাজপুর গ্রামে,শাহজাদাপুর ইউনিয়নের দেওড়াগ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। পাঁচ শত পরিবারে চাল,ডাল,তেল,আলু,পিয়াজ বিতরন করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে। উপজেলা যুবদল সহসভাপতি জুয়েল আলী জানান ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আজাদ,শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মুন্সি আমান মিয়া,শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির মিয়া,বিএনপিনেতা মতিউর রহমান,যুবদল নেতা লায়েছ আহমেদ,ছাত্রদলনেতা আক্তার ভুইয়া প্রমুখ।

Exit mobile version