
বুধবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের মোড়াপাড়ার মৃত জুয়েল মিয়ার ছেলে ইমরান (২৫) ও একই এলাকার মৃত শরীফ মিয়ার ছেলে মো. সবুজ (২০)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের মাদক গুলো সহ আটক করা হয়। বোরকা পরিহিত ইমরানের কাছে শরীরের ফিটিং করা ৪৩ বোতল ও সবুজের ব্যাগে ৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তারা জানায়, মাদক গুলো নারায়ণগঞ্জে গাওছিয়া নিয়ে গিয়ে বিক্রয় করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।