
ওদিকে বিশ্ব পরিবেশ দিবস শুরু হওয়ার ২ ঘন্টা আগে মহাসড়ক থেকে ৫ টন ওজনের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করেছে সরাইল থানা পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। পলিথিন পাচারের সাথে জড়িত ২ ব্যক্তিতে আটক করা হয়েছে। ঘটনার ১৭ ঘন্টা পরও এ রিপোর্ট লিখা পর্যন্ত পলিথিনের মামলাটি নথিভূক্ত হয়নি, শুধু পক্রিয়াধীন। নাম প্রকাশ না করার শর্তে জনৈক প্রত্যক্ষদর্শী জানান অফিসার ইনচার্জের (ওসি) অজান্তেই ৫ লাখ টাকা চুক্তিতে ওই ট্রাকটি ছেড়ে দেওয়ার বিষয়টি রফাদফার চুড়ান্ত পর্যায়ে ছিল। জনৈক পুলিশ ওসিকে ৫ লাখ টাকার কথা না জানিয়ে ১ লাখ টাকার কথা বলতে বলেছিলেন ট্রাকের লোকজনকে। বিষয়টি যেকোন ভাবে জেনে যান ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাই ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি বুঝতে না দিয়ে ট্রাকটি জব্দ ও মামলা দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত দেন।