The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বাস প্রাইভেটকার সংঘর্ষ :: মা-ছেলে নিহত

সরাইলে বাস প্রাইভেটকার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার শাহবাজপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা (৬৫)। এ ঘটনায় প্রাইভেটকারের আরও তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, একই গ্রামের আমজাদ হোসেন ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫), একই গ্রামের নিলুফা (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে ওই মহাসড়কের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে দুইজন মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। নিহত দুইজনের মরদেহ খাটিহাতা হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থকে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করেছে।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

Exit mobile version