
এ বিষয়ে এলাকা থেকে দু‘জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামের পাশের বাড়ির পাশেই খালা লাভলী বেগমের স্বামী প্রবাসী বাহার আলীর বাড়ি। খালার বাড়িতেই থাকতেন ইকরাম। আজ রোববার সকালে লাভলী বেগম তার নিজ ঘরের দরজা তালা দিয়ে বাড়ির বাহিরে যান। লাভলী বাড়িতে ফিরে দেখেন যে ঘওে থাকতেন সে ঘরের দরজার খোলা। পড়ে ঘরের ভেতরে তল্লাশি করে খাটের নিচে একটি বস্তা দেখতে পান। সেই বস্তার মুখ খুলে দেখেন ভেতরে ইকরামের মরদেহ।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, কোন এক সময় কলেজ ছাত্র ইকরামকে হত্যার পর মরদেহ লোকানোর চেষ্টা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত বের হয়ে আসবে বলে আশা করছি।