The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ৭ টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Exit mobile version