
মামলা, অপহৃতার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৭ মাস আগে বড্ডাপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে সৌদি প্রবাসী আজিজুর রহমানের সাথে বিয়ে হয় দীনার। বিয়ের ৩ মাস পরেই প্রবাসে চলে যায় আজিজ। একই গ্রামের বখাটে ছেলে শাহিনুর (২৫) নজর পড়ে দীনার উপর। শাহিন ও তার সাঙ্গপাঙ্গরা সুযোগ খুঁজতে থাকে। মঙ্গলবার সকাল দীনা বাবার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজের দিকে রওয়ানা দেয় । সেখান দাঁড়িয়ে ছিল একটি মাইক্রাবাস। সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া আসামাত্র শাহিন তার কয়েকজন সহযোগির সহায়তায় দীনাক জারপূর্বক মাইক্রাবাসে উঠিয়ে চম্পট দেয় । এরপর থেকে নিখোঁজ রয়েছে দীনা।
দীনার পিতা ইমাম হোসেন বলেন, বখাটে শাহিন আমার মেয়েকে জারপূর্বক অপহরণ করেছে। মেয়ের মুঠোফানটিও বন্ধ পাছি।