
আহত কিশোরের পিতা লিটন মৃধা জানায়, গতরাত ৮টার দিকে তার ছেলেকে সমুজ আলীর ছেলে মোঃ কালাগাজী, মজনু মিয়া, ফারুক মৃধার দুই ছেলে জাহাঙ্গীর মিয়া, কবির মিয়া এবং মজনু মিয়ার ছেলে ছাব্বির বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খবর আসে তার ছেলে কে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে তারা পালিয়ে যায়। পরে ছেলেকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তার চিকিৎসা চলছে। তিনি তার ছেলে কে যারা হত্যার প্রচেষ্টা চালায় তাদের সুষ্ঠু বিচার চায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরাইল থানায় মামলার প্রস্তুতি চলছিল। এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না।