
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ওয়াহিদ বাড়ির পাশেই খেলা করছিল। প্রায় আধাঘন্টা ধরে ওয়াহিদ কে তার মা খুঁজে পাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজি করে বাড়ির পাশে পুকুরে ওয়াহিদের দেহ ভেসে উঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ কে মৃত ঘোষণা করেন। ওয়াহিদের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের মা বাবা বারে বারে মূর্ছা যাচ্ছিলেন।