
নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে বাড়ির উত্তর পাশের পুকুরের পাড়েই খেলা করছিল শিশু মোহাম্মদ। দীর্ঘ সময় পরও মোহাম্মদকে কোথাও না দেখতে পেয়ে মা সহ পরিবারের সকলেই চারিদিকে তাকে খুঁজতে শুরু করেন। দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে শিশুটিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।