
এসময় পদক্ষেপ সরাইল উপজেলার শাখা ব্যবস্থাপক রতন কুমার মন্ডল’র সঞ্চালনায় ও শাখা ব্যবস্থাপক জাকির হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পদক্ষেপ ডেপুটি ডাইরেক্টর এইচ আর এডমিন সায়েদুল ইসলাম, পদক্ষেপ সহকারী পরিচালক ও রিজিওন প্রধান রফিকুল ইসলাম, পদক্ষেপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম, পদক্ষেপ সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার ব্রাহ্মণবাড়িয়া মোর্শেদুজ্জামান, সোনালী ব্যাংক সরাইল শাখার ব্যবস্থাপক আলী মাহমুদ, বুরো বাংলাদেশে সরাইল শাখার ব্যবস্থাপক তাহেরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পদক্ষেপ একটি মানবিক উন্নয়ন কেন্দ্র,এটি ১৯৮৬ সাল থেকে এর কার্যক্রম ছোট পরিসরে শুরু করে । আজ সারা বাংলাদেশে এর কর্মকান্ড বিস্তৃত। পদক্ষেপ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সেবা, আর্থ সামাজিক উন্নয়ন, ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর সরাইলে নতুন শাখায় আপনারা স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।অনুষ্ঠান শেষে ছয়জন সদস্যকে নগদ ১০ লক্ষ টাকা ঋণ তুলে দেওয়া হয়।