
জানা গেছে, পূর্বশত্রুতার জেরে নোঁয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান কাজল চৌধুরী ও আব্বাস মিয়ার গোষ্ঠির মধ্যে সকালে কথা কাটাকাটি হয় । পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন লোক আহত হয়। আহতরা সরাইল সদর হাসপাতাল ও আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদাত হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় র্বতমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।