
মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়ার (৩২), মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। এসময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, নিহত সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। ভোরে নিজ বাড়ি থেকে সিএনজিযোগে কাজের উদ্দেশ্য ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবুঝায় ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। ওরা সবাই ইটভাটার শ্রমিক।