The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Road-accident-3সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে পণ্যবাহী একটি ট্রাক চাপায় কামাল হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে তিনি ট্রাকচাপায় গুরুতর আহত হন। দুপুর একটার দিকে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। কামাল হোসেন গাইবন্ধা জেলার গোবিন্ধগঞ্চ উপজেলার ফুলহার গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে কামাল হোসেন সরইল উপজেলা থেকে মোটর সাইকেলযোগে জেলা সদরে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় পৌছলে পণ্যবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন কামাল হোসেনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। দুপুর একটার দিকে কামাল মারা যান।

Exit mobile version