The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে জেএসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার, মামলা দিলে এলাকা ছাড়ার হুমকি

151221163621_rape_symbolic_promo_640x360_thinkstock_nocredit
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে জেএসসির এক পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। মামলা দিয়ে দরিদ্র পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাহজাদাপুর গ্রামে গত বুধবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, শাহজাদাপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের প্রভাবশালী ধন মিয়া খাদেমের ছেলে জুয়েল মিয়া খাদেম (২২) গত বুধবার সকাল ১১ টার দিকে প্রতিবেশী দিন মজুরের এক কিশোরীকে ধর্ষণ করে। ওই কিশোরী এ বছর শাহজাদাজাপুর উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে। এক ভাই পাঁচ বোনের মধ্যে ওই কিশোরী সবার ছোট।
গত বুধবার সকাল ১১ টার দিকে দিকে ওই কিশোরী তাদের ঘরে একা ছিলো। ওই সময়ে জুয়েল খাদেম তাদের ঘরে ঢুকে মুখ চেপে ধরে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের কয়েকজন নারী এগিয়ে আসলে জুয়েল খাদেম পালিয়ে যান।

ঘটনার পর জুয়েল রানা খাদেমের চাচা আবু মিয়া খাদেম (৬৫) বিষয়টি কাউকে না বলার জন্য কিশোরীর মা-বাবাকে হুমকি ধমকি দিয়ে যান।

কিশেরীর মা কান্না জড়িত কণ্ঠে বলেন, আবু মিয়া খাদেম এইডা (বিষয়টি) বইসা (সালিসের মাধ্যমে) শেষ করবে কইয়া গেছে। কইছে কেউরে কইলে গ্রাম থেইক্কা বাইর কইরা (গ্রাম ছাড়া) দিবে।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে কিশোরীরর ছোট্ট ঘরে বসে দুই সংবাদকর্মী কথা বলছিলাম ওই কিশোরী ও তার মা-বাবার সঙ্গে। মিটিন পাঁচের মধ্যে মার মুখি ভঙ্গিতে ঘরে প্রবেশ করেন জুয়েল রানা খাদেমের বাবা, বড় দুই ভাই ফয়সাল খাদেম ও আপেল খাদেমসহ ৭/৮ জন নারী পুরুষ। সংবাদকর্মীদের সামনেই চলে কিশোরী ও তার মা-বাবাকে হুমকি ধমকি।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version