The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমির মো. এনাম খাঁ, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু হেনা মোহাম্মদ মামুন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি হাজী মো. সাইফুল ইসলাম, হেফাজতে ইসলাম সরাইল উপজেলার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন এবং সরাইল থানার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে দেশ, জাতি এবং শহিদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Exit mobile version