The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে, আহত ৩০

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অহত ৩০ ।
এ ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে সরাইল সদর উপজেলার সৈয়দটুলা গ্রামের খন্দকার পাড়া এলাকায়।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার সৈয়দটুলা গ্রামে জায়গা নিয়ে এলাকার সোলমান মিয়ার পক্ষের লোকজনের হেলাল মিয়ার লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে দু“পক্ষের লোকদের মধ্যে সংর্ঘষ হয় । সংঘর্ষ চলাকালে দুইপক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি হয় এতে প্রায় ৩০ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংর্ঘষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রন আনে ।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভ’ইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি বর্তমানে পরিস্থিতি শান্ত ।

Exit mobile version