
সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উপজেলা সমাজসেবা অফিসার মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন এএসপি (সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সরাইল ডিগ্রী সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব হুমায়ূন কবীর, সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো: আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়া, আওয়ামীলীগ নেতা মো: মাহফুজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল প্রমূখ্য ।
আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, প্রশাসনের লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়াকর্মীসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কমীবৃন্দ উক্ত র্যালি ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: ইসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামীলীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়।
একই সাথে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের নেতৃত্বে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ মাঠে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয় ।
এছাড়া একই সময়ে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়ার নেতৃত্বে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়।
এদিকে জাতীয় শোকদিবসে সকাল থেকে উপজেলা সদরে বিদ্যুৎ না থাকায় নেতা-কর্মীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানের শুরুর সময় বিদ্যুৎ না থাকায় অনেকটা অন্ধকারে ও প্রচন্ড গরমে অনুষ্ঠান চলতে থাকে । অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ আসলে স্বস্থির নি:শ্বাস ফেলেন উপস্থিত সকলে।