The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

sarail pis 20-07-16 (1)মোহাম্মদ মাসুদ,সরাইল :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে শোভাযাত্রা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মকসোদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান প্রমুখ।

Exit mobile version