The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে জাতীয় বিদুৎ সপ্তাহ পালিত

IMG_20151207_114952
‘জ্বলছে আলো চলছে দেশ’ এ শ্লোগানকে সামনে রেখে সরাইলে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পলিত হয়েছে। সোমবার দুপুরে সরাইলের বিদুৎ নির্বাহী প্রকৌশলীর অফিসের উদ্যোগে উপজেলা প্রকৌশলীর মাঠ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী প্রকৌশলীর অফিসের মাঠে সমাবেশে মিলিত হয়। নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, জেলা জাতীয় পাটির সহসভাপতি রহমত হোসেন, সরাইল ডিগ্রিকলেজের অধ্যক্ষ মৃধা আহামাদুল কামাল, প্রমূখ ।

Exit mobile version