
উপজেলা জাতীয় পার্টির যুগ্নআহবায়ক হুমায়ুন কবিরের সভাপেিতত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক হুসাইন মুহাম্মদ এরশাদ মহাজোট সৃষ্টি করে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় বসিয়েছে । ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টির সাথে আওয়ামীলীগের যে চারটি শর্ত বা চুক্তি হয়েছিল ,প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেটি রক্ষা না করে বিশ্বাস ঘাতকতা করেছেন । আমাদের কারনে ক্ষমতায় গিয়ে আমাদের নুন খেয়েছেন বিধায় আপনারা আমাদের গুন গাওয়া উচিত।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ছাএ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ ভাষাণী , উপজেলা যুগ্ন আহবায়ক ফজলুল হক মৃধা, যুগ্ন সদস্য সচিব এমদাদুল হক ছালেক,প্রভাষক জিয়াউর রহমান লাভলু , উপজেলা ছাএ সমাজ সভাপতি আলমগীর মিয়া উজ্জল, সাধারন সম্পাদক মজিদ বক্স ,নারী নেতৃ নাজমা বেগম ,জেলা জাপা নেতা সৈয়দ মোখলেছুর রহমান প্রমূখ।